Hostwares আপনার অ্যাপ দুই জায়গার একটাতে চালায়। বেছে নেওয়ার আগেই পিকারে দুটোই দেখায় — সত্যিকারের গতি আর সত্যিকারের দামসহ।

সংক্ষেপে উত্তর
আপনার ভিজিটর বাংলাদেশে → ঢাকা নিন। ভিজিটর দেশের বাইরে → ফ্রান্স নিন।
নিয়মটা আসলেই এইটুকু। বাকিটা কেন, সেটাই।
গতির সংখ্যাটা মাপা হয় আপনার ব্রাউজার থেকে, আমাদের সার্ভার থেকে নয়
বেশিরভাগ হোস্ট আপনাকে একটা ম্যাপ দেখায়। আমরা দেখাই একটা মাপ।
প্রতিটা লোকেশনের পাশের মিলিসেকেন্ড মাপা হয় আপনি এখন যে ডিভাইসে বসে আছেন সেখান থেকে, প্রতিটা সার্ভারের নিজস্ব আলাদা probe হোস্টনেমের বিপরীতে। উপরের স্ক্রিনশটটা বাংলাদেশি কানেকশন থেকে নেওয়া:
| লোকেশন | সাড়া |
|---|---|
| Roubaix, France | ৭৮৮ ms |
| Rajshahi, Bangladesh (BDIX) | ১৩৬ ms |
সময়ের হিসাবে ফ্রান্স প্রায় ছয় গুণ দূরে। প্রতিটা ছবি, প্রতিটা API কল, প্রতিটা পেজ লোড — সবকিছুতেই এই পার্থক্যটা যোগ হয়।
এটা দেখতে যতটা সাধারণ লাগে, ততটা না। আমাদের সার্ভার থেকে মাপা সংখ্যা আপনার কোনো কাজে আসত না — সেটা বলত ঢাকা থেকে ঢাকা কত দূর। দেখানোর মতো একটাই সংখ্যা, যেটা আপনার ইউজাররা যেখানে আছে সেখান থেকে মাপা। আমরা সেটাই দেখাই।
ঢাকা কেন দ্রুত — BDIX
ঢাকার সার্ভারটা BDIX-এ, অর্থাৎ বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জে। বাংলাদেশি নেটওয়ার্কগুলোর মধ্যকার ট্রাফিক দেশের ভেতরেই থাকে — সিঙ্গাপুর বা ইউরোপ ঘুরে আসতে হয় না।
লোকাল ISP-র একজন ভিজিটরের কাছে এটাই পার্থক্য গড়ে দেয় — পেজটা সাথে সাথে খুলল, নাকি "লোড হচ্ছে" মনে হলো।
ঢাকায় ২০% বেশি, আর সেটা বেছে নেওয়ার আগেই দেখানো হয়

ঢাকার কার্ডের ব্যাজটা দেখুন: +20% · $0.40/mo।
বাংলাদেশের ভেতরে ব্যান্ডউইথ আর হার্ডওয়্যারের খরচ ইউরোপের ডেটাসেন্টারের চেয়ে বেশি। এটা ছোট অক্ষরে নিচে লুকিয়ে রাখা বা চেকআউটে গিয়ে চমকে দেওয়ার বদলে আমরা শতকরা হারটা আর আসল টাকার অঙ্কটা কার্ডেই লিখে দিই — বেছে নেওয়ার আগে।
একবার বেছে নিলে এরপরের প্রতিটা স্ক্রিনের প্রতিটা দামে সেটা ধরা থাকে। অর্ডার সামারিতে স্পষ্ট লেখা থাকে:
Includes 20% Rajshahi, Bangladesh surcharge
আর নবায়নও হয় ঠিক যে রেট দেখানো হয়েছিল সেই রেটেই। অর্ডারের সময়ই সারচার্জ দামের ভেতরে ঢুকে যায়, তাই দ্বিতীয় মাসের বিল প্রথম মাসের সমান।
আসল খরচ কত
সাধারণ একটা Lovable বা Bolt অ্যাপ, Micro প্যাকে:
| ফ্রান্স | ঢাকা | |
|---|---|---|
| মাসিক | $2.00 | $2.40 |
| বাৎসরিক (১৫% ছাড়) | $20.40 | $24.48 |
| পার্থক্য | — | মাসে ৪০ সেন্ট |
মাসে ৪০ সেন্টের বিনিময়ে আপনার কাস্টমারের ছয় গুণ কাছে একটা পেজ। ইউজার বাংলাদেশে হলে এটা নিয়ে দ্বিধা করার কিছু নেই।
প্রশ্ন
পরে লোকেশন বদলানো যাবে? বাটন চেপে নয় — অ্যাপটা একটা নির্দিষ্ট ডেটাসেন্টারে বসানো থাকে। টিকেট করুন, আমরা সরিয়ে দেব।
যে লোকেশন চাই সেটা ভরা থাকলে? চুপচাপ অন্য জায়গায় বসিয়ে না দিয়ে আমরা চেকআউটেই জানিয়ে দিই, আর কনফার্মেশনেই অন্য লোকেশনটা দামসহ দেখাই যাতে আপনি ঠিক করতে পারেন। যে অঞ্চলের জন্য আপনি সারচার্জ দিয়েছেন, সেটা আমরা কখনো নীরবে বদলাই না।
ডেটাবেসও কি একই জায়গায় থাকতে হবে? আমাদেরটা নিলে হ্যাঁ — অ্যাপ আর তার ডেটাবেস একই সার্ভারে রাখি, যাতে দুটোর মধ্যেকার কানেকশন মেশিনের বাইরে না যায়। নিজের Supabase আনলে সেটা যেখানে আছে সেখানেই থাকে।
আমার ইউজার দেশে-বিদেশে দুই জায়গাতেই। যেদিকে ট্রাফিক বেশি, বা যেদিকে টাকা দেওয়া কাস্টমার আছে সেদিকটা নিন। একটা সার্ভার সবার কাছে একসাথে সবচেয়ে কাছে হতে পারে না।