মাসে $25 থেকে $2.40। আপনার ডেটাবেস যেখানে আছে, সেখানেই থাকবে।
Lovable দিয়ে অ্যাপ বানানো সহজ। কিন্তু সেই অ্যাপ চালু রাখাটা ব্যয়বহুল। Lovable Pro-র খরচ মাসে প্রায় $25, আর তার বেশিরভাগটাই যায় একটা সাইট হোস্ট করতে — যেটা ভেতরে আসলে সাধারণ একটা Vite + React বিল্ড। এই জিনিস চালাতে মাসে দুই-তিন ডলারের বেশি লাগার কথা না।
এই গাইডে আমরা শুধু হোস্টিংটা Hostwares-এ আনব। বাকি সব যেমন আছে তেমনই থাকবে। সময় লাগবে ৫ মিনিট, আর আপনার ডেটাবেসে হাত দিতে হবে না।
শুরুর আগে যা লাগবে
- Lovable প্রজেক্টটা GitHub-এর সাথে যুক্ত থাকতে হবে (Lovable নিজেই কোড push করে দেয় — যুক্ত করা না থাকলে আগে Lovable-এ সেটা করে নিন)
- আপনার Supabase URL আর publishable key — কোথায় পাবেন নিচে দেখানো আছে
- একটা Hostwares অ্যাকাউন্ট
এইটুকুই। টার্মিনাল লাগবে না, config ফাইল লাগবে না, Docker লাগবে না।
ধাপ ১ — রিপো কানেক্ট করুন
ড্যাশবোর্ডে Stack Deploy-এ যান, GitHub কানেক্ট করুন, তারপর Lovable যে রিপোজিটরিটা বানিয়ে দিয়েছে সেটা বেছে নিন। চাইলে রিপোর URL সরাসরি paste করতে পারেন।

Detect stack চাপুন।
ধাপ ২ — আমরা রিপো পড়ে বলে দিই কী কী লাগবে
এই কাজটা করতে সাধারণত একজন ডেভেলপারের আধা দিন লেগে যায়। আমরা রিপোজিটরি পড়ে বের করি আপনার অ্যাপটা আসলে কী।

Lovable অ্যাপের ক্ষেত্রে দেখবেন:
- Framework: vite — Lovable যে বিল্ডটা বানায়
- Supabase detected — আপনার কোডের লাইব্রেরি দেখে, অনুমান করে নয়
- আপনার অ্যাপ যে environment variable গুলো পড়ে, নাম ধরে ধরে
ডান পাশের order summary-তে এখনই লেখা আছে Site — Micro $2.00/mo আর Supabase — Bring your own — $0। পুরো বিল এইটুকুই।
ধাপ ৩ — কোথায় চলবে বেছে নিন

এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ।
গতি। প্রতিটা লোকেশনের পাশের সংখ্যাটা মাপা হয় আপনার নিজের ব্রাউজার থেকে, আমাদের সার্ভার থেকে নয়। স্ক্রিনশটে ঢাকা উত্তর দিচ্ছে ১৩৮ ms-এ, ফ্রান্স ৭৭১ ms-এ। আপনার ভিজিটর বাংলাদেশে হলে ঢাকা তাদের প্রায় পাঁচ গুণ কাছে।
দাম। ঢাকায় ২০% রিজিওনাল সারচার্জ — এই প্ল্যানে মাসে ৪০ সেন্ট। বেছে নেওয়ার আগেই কার্ডে লেখা থাকে, আর এরপর যত দাম দেখবেন সবগুলোতেই সেটা ধরা থাকে।

ব্যবহারকারী দেশে হলে ঢাকা নিন। বাইরে হলে ফ্রান্স।
ধাপ ৪ — সহজ ভাষায় দেখুন আমরা কী পেলাম

কোনো technical শব্দের প্যাঁচ নেই, আর চেকআউটের আগে কিছু লুকানোও নেই:
আপনার অ্যাপটি একটি Vite + React অ্যাপ Lovable দিয়ে বানানো — আমরা এটা বুঝেছি এমন ফাইল দেখে যেগুলো শুধু ওই বিল্ডারই তৈরি করে। Supabase — লগইন, ডেটাবেস এবং স্টোরেজ (সব একসাথে)
SUPABASE_URL· dependency দেখে বোঝা গেছে
আর আমরা সবচেয়ে সস্তা প্যাকটাই বেছে দিই যেটাতে আপনার অ্যাপ আসলে চলবে। Lovable বিল্ডের জন্য সেটা Micro — ২৫৬ MB RAM, সারচার্জ ছাড়া মাসে $2.00।
ধাপ ৫ — আপনার Supabase আপনার কাছেই থাকুক
এই ধাপেই সবচেয়ে বেশি টাকা বাঁচে, আর এটা আগে থেকেই বেছে দেওয়া থাকে।

"I'll use my own — paste URL and key below" মানে আপনার ডেটাবেস, ইউজার, ফাইল, লগইন — সব আজ যেখানে আছে ঠিক সেখানেই থাকবে। কিছু migrate হবে না। কিছু হারানোর সুযোগই নেই। আপনার Supabase free tier আগের মতোই চলবে।
দুটো জিনিস paste করবেন:
VITE_SUPABASE_URL— দেখতে এমনhttps://abcdefgh.supabase.coVITE_SUPABASE_PUBLISHABLE_KEY—eyJদিয়ে শুরু হওয়া লম্বা একটা string
কোথায় পাবেন
Supabase ড্যাশবোর্ডে: Project Settings → API। সেখান থেকে Project URL আর anon / public key কপি করুন।
anon key নেবেন, service_role key নয়। service_role key আপনার সব security rule পাশ কাটিয়ে যায়। ওটার জায়গা সার্ভারে, ব্রাউজার অ্যাপে কখনোই নয়। এখানে ওটা paste করলে আমরা আটকে দেব — তবু কেন, সেটা জেনে রাখা ভালো।
ফিল্ডের ঠিক নিচে "Where do I find these? (Lovable detected)" লিংক আছে — ছবিসহ একই জিনিস দেখায়।
ধাপ ৬ — টাকা দেওয়ার আগেই বিল দেখুন

এখন কত দিচ্ছেন সেটা বলুন, আমরা পাশাপাশি রেখে দেখাব। আমরা অনুমান করি না, কোথাও থেকে তুলেও আনি না — বাম কলামের সংখ্যাটা আপনারই লেখা।

| এখন দিচ্ছেন | Hostwares | |
|---|---|---|
| Site — Micro | — | $2.40/mo |
| Supabase (নিজেরটা রাখছেন) | আগের মতোই দেবেন | $0.00/mo |
| মাসিক মোট | ~$25.00 | $2.40 |
এই তুলনায় কী ধরা নেই সেটাও আমরা পরিষ্কার করে বলি: আপনি নিজে যে সার্ভিসগুলো আনছেন সেগুলো Hostwares-এর ইনভয়েসে নেই, ওগুলোর টাকা আপনি সরাসরি ওদেরই দেবেন। Supabase free tier-এ যেহেতু খরচ নেই, বেশিরভাগ Lovable অ্যাপের আসল হিসাব উপরেরটাই।
বাৎসরিক নিলে ১৫% ছাড় — ঢাকায় বছরে $24.48, ফ্রান্সে বছরে $20.40।
ধাপ ৭ — পেমেন্ট, তারপর লাইভ
Deploy চাপুন, কনফার্মেশন দেখে নিন, আর ইনভয়েস পরিশোধ করুন — বিকাশ, নগদ, রকেট, কার্ড বা PayPal দিয়ে।
আপনার অ্যাপ লাইভ হবে your-name.hostwares.app-এ, HTTPS আগে থেকেই চালু।
নিজের ডোমেইন বসাতে চাইলে সাইটে ঢুকে Domain ট্যাবে যান।
সব মিলিয়ে খরচ
| ঢাকা (BDIX) | ফ্রান্স | |
|---|---|---|
| মাসিক | $2.40 | $2.00 |
| বাৎসরিক (১৫% ছাড়) | $24.48 | $20.40 |
| Lovable Pro-র তুলনায় | ~$25/mo | ~$25/mo |
আপনার Supabase-এর বিল বদলাবে না, কারণ আপনার Supabase কোথাও যাচ্ছে না।
যে প্রশ্নগুলো সবাই করে
আমার ডেটা কি হারিয়ে যাবে? না। কিছুই সরছে না। আমরা শুধু অ্যাপটা হোস্ট করি; আপনার ডেটাবেস আপনার নিজের Supabase প্রজেক্টেই থাকে, ইউজার আর ফাইলসহ অক্ষত।
Lovable-এ কি আগের মতো কাজ করতে পারব? পারবেন। Lovable GitHub-এ push করে, আর আপনি GitHub থেকে redeploy করবেন। আপনার কাজের ধরন বদলাবে না।
Supabase-ও যদি আপনাদের কাছে রাখতে চাই? রাখা যাবে, তবে সত্যিই দরকার কিনা ভেবে দেখুন। Supabase-এর কমপক্ষে ৪ GB RAM লাগে, মানে আমাদের Performance প্যাক — ঢাকায় মাসে $21.60। আপনার free tier যদি চলে যাচ্ছে, ওটাই রাখুন।
আমার অ্যাপ Lovable-এর না হলে? একই ফ্লো Bolt, v0, Replit, Base44, Cursor আর সাধারণ হাতে-লেখা রিপোও পড়তে পারে। যেভাবেই বানানো হোক, ফ্রেমওয়ার্ক আর সার্ভিস দুটোই ধরে ফেলে।
কোথাও আটকে গেছি। [email protected]এ সাইটের নামসহ মেইল করুন। সাপোর্ট মেসেজ সম্পূর্ণ ফ্রি।